কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
সিনার লগে বাঁধি রাইক্কুম তোঁয়ারে,
ও ন’নাইরে
তুই হইলা আঁর কইলজার বডু ফরাণের আদ্দান
তোয়ারে ছাড়া না টিকে আঁর বিদেশ’ত ফরাণ
আর কোনদিন ন’জায়যুম আঁই-
তোয়ারে ছাড়িয়া,
ও ন’নাইরে
তুই হইলা আঁর মধুর বাঁশি মনেরই আশা
তোঁয়ারে ছাড়া খোয়ানডে ফাইয়ুম ভালবাসা
সুন্দর সুন্দর গান শুনাইয়ুম-
নিশিত জাগিয়ারে,
ও ন’নাইরে


 
Top